ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের  ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৭:২৯ এএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে (অভ্যন্তরীণ টার্মিনাল) ‘পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম লাউঞ্জের উদ্বোধন করেন।