গ্রাহকদের অবকাশ যাপনকে আরও সুলভ ও স্বচ্ছন্দময় করতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুধবার ঢাকাস্থ ন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইয়াসির মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

