× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:১১ এএম

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:১১ এএম

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সব এসএমই লোন প্রসেসিং ফির ওপর থাকছে ২৫ শতাংশ ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকায় ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকেরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার। ব্যাংকের এই ঐতিহাসিক মাইলফলক স্মরণীয় করে রাখতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অর্থবহ ও বিশেষ অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এই পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এই বিশেষ অফারগুলো।’

রূপালী বাংলাদেশ

Link copied!