সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি বাণিজ্যিক কার্যক্রম শুরুর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী গর্ব ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, অ্যাক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ, ঊর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের অন্য কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন