এপেক্স স্টোরে বিকাশ পেমেন্টে গ্রাহকের কেনাকাটা আরও সাশ্রয়ী, আকর্ষণীয় ও আনন্দময় করে তুলতে যৌথভাবে নানান উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফুটওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড এপেক্স ও দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। সম্প্রতি, রাজধানীর গুলশানে এপেক্সের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় এপেক্সের চিফ অ্যাক্সিকিউটিভ অফিসার ফিরোজ মোহাম্মদ, হেড অব মার্কেটিং মো. রায়হান কবির এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব মার্চেন্ট পেমেন্ট ফয়সাল শহীদ, ভাইস প্রেসিডেন্ট অব মার্চেন্ট পেমেন্ট এস এম খালেদ বিন হালিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন