ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

অর্থ মন্ত্রণালয় ও যমুনা ব্যাংকের যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৪৬ এএম

এডিবির অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটেটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে ব্র্যাক লারনিং সেন্টার গাছপাড়া, পাবনায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।