ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

জনতা ব্যাংক পিএলসি ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৪৭ এএম

গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট-সেবা আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে নেক্সাস (ঘবীঁং) পেমেন্ট গেটওয়ে এবং রকেটের (জড়পশবঃ) মাধ্যমে অনলাইন লেনদেনবিষয়ক এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি, এমডি মো. মজিবর রহমান, ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. এহতেশামুল হক খান, ডিএমডি মো. সাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিতি ছিলেন।