ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) অধীনে পরিচালিত ইউআইইউ রেসকিউ রোভার টিম (ইউআরআরটি) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ প্রথমবার অংশগ্রহণ করেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতাটি গত ০২Ñ০৬ জুলাই ২০২৬ তারিখে কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্ক (আইটিপি) আয়োজনে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত হয়।

