আধুনিক, সহজলভ্য ও গ্রাহকবান্ধব বিনিয়োগ সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের কটেজ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিসা’, ‘তিজারা’, ‘আল-আওয়ানা’ ও ‘আল-তাওফিক’ নামে নতুন ৪টি শরিয়াহসম্মত সিএমএসএমই বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নতুন চারটি বিনিয়োগ প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন