× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৫৩ এএম

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনল গ্রামীণফোন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৫৩ এএম

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনল গ্রামীণফোন

গ্রাহকদের সবসময় ইনস্টাগ্রামের মূল ফিচারসমূহ ও কমিউনিটির সাথে যুক্ত রাখার লক্ষ্যে এশিয়ায় প্রথম অপারেটরগুলোর অন্যতম হিসেবে ইনস্টাগ্রামে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। মেটার সাথে পার্টনারশিপ এবং টেলিনর লিনক্সের সহায়তায় এই সুবিধাটি এনেছে অপারেটরটি। ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এর মাধ্যমে রেগুলার ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা। ফলে নোটিফিকেশন দেখা, ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন গ্রাহকরা, যা তাদের নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে। ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ ব্যবহারের সময় গ্রাহকরা যখন আবার ইনস্টাগ্রামের নিয়মিত ও সম্পূর্ণ অভিজ্ঞতা ফিরে পেতে চাইবেন, তখন তারা অ্যাপ থেকেই সহজে একটি ডেটা প্যাকেজ কিনতে পারবেন। একটি নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার সাথে সাথেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে তার ফুল-ফিচার মোডে ফিরে যাবে, ফলে আগের মতো হাই-রেজল্যুশন ছবি, ভিডিও এবং সব স্ট্যান্ডার্ড কার্যকারিতা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। বিজ্ঞপ্তি

রূপালী বাংলাদেশ

Link copied!