ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

প্রতিষ্ঠার ৪২ বছর এবং গৌরবময় সাফল্য উৎসব করছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৪৫ এএম

দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ করেছে। গতকাল মঙ্গলবার  ঢাকার অফিসার্স ক্লাবে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় ২ হাজার সফল উন্নয়নকর্মী, বিমাশিল্প ও আর্থিক খাতের সুধীজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এ ছাড়া কোম্পানির পরিচালক ও নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা প্রদানের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে দাবি পরিশোধ, করপোরেট সুশাসন পরিপালন ্এবং বিমাশিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথিসহ সবাই উৎসব ও ফটোসেশন করেন। এ ছাড়া ৫ কোটি ৭৫ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তরসহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বিমাকর্মীদের মধ্যে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে, যা কোম্পানির ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।