× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৫১ এএম

প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৬:৫১ এএম

প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবাসুবিধা দেওয়া হবে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর বিনিময় করেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. খালেদ আহমেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালী উল মোরশেদ, করপোরেট লাইয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন এবং সদস্য ডা. রাজীব দে।

রূপালী বাংলাদেশ

Link copied!