ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রেসিপি

সবজি খিচুড়ি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:২৯ এএম

সবজি খিচুড়ি

উপকরণ:

বাসমতি/কালিজিরা চাল- ২০০ গ্রাম, ভাজা মুগের ডাল- ২৫০ গ্রাম, টমেটো কুচি- ১/২ কাপ, আদাবাটা-  ২ টেবিলচামচ, ঘি- ৫০ গ্রাম, সাদা তেল- ৬ টেবিলচামচ, কাঁচা মরিচ ফালি- ৬/৭টি, সাদা জিরা-  ১ চা-চামচ, তেজপাতা- ২টি, শুকনো মরিচ- ২টি, হলুদ গুঁড়া- ১ চা-চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা-চামচ, পানি- ৭০০ মিলিলিটার, বড় টুকরো করা আলু- ৪টি, ফুলকপি বড় করে কাটা- ৮ টুকরো, গাজর- ২টা, শালগম- ১টা, মটরশুটি- ১ কাপ, লবণ- স্বাদমতো, চিনি- ৩ চা চামচ।

প্রণালি:

সবজিগুলো লবণ মাখিয়ে সোনালি করে ভেজে তুলুন। একটা কড়াইতে তেল ও ঘি মিশিয়ে গরম করুন। চাল ও ভাজা মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার তেল গরম হলে তাতে জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিন। ফোড়ন হলে তাতে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভাজুন। চাল-ডাল ভাজতে ভাজতেই তার সঙ্গে মেশাতে থাকুন আদাবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও টমেটো কুচি। লবণ ও চিনিও দিয়ে দিন। চাল-ডাল-মসলা যখন বেশ কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। পানি ফুটে উঠলে তাতে সবজি ও কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাঝে মধ্যে নেড়ে দেবেন যেন তলায় না লেগে যায়। পানি শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন ও কড়াইতে ঢাকনা দিয়ে এর উপরে একটা ভারি কিছু চাপা দিয়ে ২০ মিনিট ভাপে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সবজি ভুনা খিচুড়ি।