ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নারীর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৬ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় এবং পদ্মা পাড়ের আবেদের ঘাট এলাকায় ঘুরে বেড়াতেন। রাতেও তিনি এসব এলাকাতেই অবস্থান করতেন। বুধবার সকালে স্থানীয়রা নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে দৌলতপুর থানায় খবর দেন।