ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৭ এএম

ঝিনাইদহ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকারসংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে একটি সুইট হোটেল ও রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের সুইট হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় একাধিক অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, কাঁচা মাছ ও মাংসের সঙ্গে একই ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ করা হয়েছে, যা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।