ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৬ এএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা আগামীকাল ২৪ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাউবি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ২১৬টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৭৯৬ জন এবং নারী পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ২৩৮ জন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবে।