× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:২৩ এএম

সিলেটে ছিনতাইকারী ছুরির আঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের

সিলেট ব্যুরো

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:২৩ এএম

সিলেটে ছিনতাইকারী  ছুরির আঘাতে প্রাণ  গেল র‌্যাব সদস্যের

সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাব-৯-এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে (বিপি- ৯৮১৮২১৯২০৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউ-২-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। এদিকে পুলিশ গতকাল দুপুরেই হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেপ্তার করেছে। তার নাম আসাদুল আলম বাপ্পি (২২)।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য্য তাকে ধাওয়া করে ধরে ফেলার সঙ্গে সঙ্গে ছিনতাইকারী বাপ্পি ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় একটি বাসায় থেকে বাপ্পিকে আটক করা হয়।

এদিকে আহত ইমনকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইনুল জাকির বলেন, আটক ছিনতাইকারী বাপ্পিকে থানা হাজতে রাখা হয়েছে। তার অন্য সহযোগীদের ধরতে অভিযান চলছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। এ সময় র‌্যাবের সদস্য ইমন বিষয়টি দেখতে পেয়ে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে বুকের বাম পাশে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!