× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২১ এএম

অ্যাপলের নতুন চমক

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২১ এএম

অ্যাপলের নতুন চমক

প্রযুক্তিবিশ্বে নিজেদের আধিপত্য ধরে রাখতে আগামী বছরের শুরুতেই বড়সড় চমক নিয়ে আসছে টেক জায়ান্ট অ্যাপল। বছরের প্রথমার্ধেই বাজারে আসতে পারে একাধিক নতুন আইপ্যাড প্রো এবং একটি সম্পূর্ণ নতুন ম্যাকবুক প্রো। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অ্যাপল বর্তমানে আরও দ্রুতগতির ও শক্তিশালী চিপসমৃদ্ধ চারটি নতুন ট্যাবলেটের মডেল নিয়ে কাজ করছে। একই সঙ্গে ‘ক১০৪’ সাংকেতিক নামে একটি সাশ্রয়ী বা এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো তৈরির কাজও এগিয়ে চলছে জোরকদমে। শুধু তাই নয়, এই একই সময়ে অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত ‘এম৭’ প্রসেসরও উন্মোচন করতে পারে, যা ডিভাইসগুলোর কার্যক্ষমতা এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। অ্যাপলের নতুন এই পণ্যের খবরটি এমন এক সময়ে এলো যখন প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে নানামুখী পরিবর্তনের হাওয়া বইছে। বর্তমান প্রধান নির্বাহী টিম কুকের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি হিসেবে কোম্পানিটি যেমন নতুন নেতৃত্ব ও ভাঁজ করা বা ফোল্ডেবল ফোনের মতো নতুন প্রযুক্তি নিয়ে ভাবছে, তেমনই বৈশ্বিক সাপ্লাই চেইনের সমস্যার কারণে পণ্যের দাম বাড়াতেও বাধ্য হয়েছে তারা। উদাহরণস্বরূপ, ১ টেরাবাইট স্টোরেজের ম্যাকবুক প্রো-এর দাম সম্প্রতি ১,৬৯৯ ডলার থেকে বেড়ে ১,৯৯৯ ডলারে দাঁড়িয়েছে। পণ্যের চড়া দামের এই বাজারে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকতে অ্যাপলের এই নতুন ও তুলনামূলক সাশ্রয়ী ডিভাইসগুলো দারুণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!