× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:০২ এএম

গুগল ফটোজে ‘ভিডিও রিমিক্স’

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:০২ এএম

গুগল ফটোজে  ‘ভিডিও রিমিক্স’

গুগল ফটোজে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন সুবিধা ‘ভিডিও রিমিক্স’। নতুন এই টুলের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে ভিডিও সম্পাদনা ও রূপান্তর করা যাবে। ফিচারটি গুগলের সর্বাধুনিক জেমিনি ওমনি এআই মডেল দ্বারা পরিচালিত, যা বিভিন্ন ধরনের ইনপুট থেকে নতুন কনটেন্ট তৈরি ও সম্পাদনার সক্ষমতা রাখে। অ্যাপল, ওপেনএআই ও অ্যাডোবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল তাদের বিভিন্ন ভোক্তাসেবামূলক অ্যাপে ধারাবাহিকভাবে নতুন জেনারেটিভ এআই সুবিধা যুক্ত করছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই গুগল ফটোজে এসেছে ভিডিও রিমিক্স। ফলে আলাদা কোনো ভিডিও সম্পাদনা সফটওয়্যার ছাড়াই কয়েকটি স্পর্শে ভিডিওকে নতুন রূপ দেওয়া সম্ভব হবে।

গুগল ফটোজের ‘ক্রিয়েট’ ট্যাব থেকে ভিডিও রিমিক্স ব্যবহার করা যাবে। এ সুবিধার মাধ্যমে অন্ধকার ভিডিওতে সিনেমাটিক আলো যোগ করা, সাধারণ পটভূমির পরিবর্তে নতুন পরিবেশ তৈরি করা কিংবা ভিডিওতে জলরং, স্কেচবুক বা তেলরঙের চিত্রকর্মের মতো শিল্পধর্মী প্রভাব যুক্ত করা যাবে। উদাহরণ হিসেবে, কোনো সাধারণ ভিডিওকে এমনভাবে সম্পাদনা করা যাবে যেন সেটি একটি সবুজ গ্রিনহাউসে ধারণ করা হয়েছে। আবার সকালের নরম আলো যুক্ত করা বা পুরো ভিডিওকে জলরঙের আঁকার মতো শিল্পসম্মত রূপও দেওয়া সম্ভব হবে।

গুগলের ভাষ্য, আকর্ষণীয় ভিডিও তৈরির জন্য আর পেশাদার সম্পাদনার দক্ষতা বা দীর্ঘ সময় ব্যয় করার প্রয়োজন হবে না। ভিডিও রিমিক্স ব্যবহার করে খুব অল্প সময়েই সাধারণ ভিডিওকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার উপযোগী আকর্ষণীয় ভিডিওতে রূপান্তর করা যাবে। নতুন ফিচারটি ধাপে ধাপে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য উন্মুক্ত

করা হচ্ছে। এদিকে, গুগল ফটোজে সম্প্রতি আরও কয়েকটি এআই সুবিধা যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ত্বকের দাগ দূর করা, ত্বকের গঠন আরও মসৃণ করা, চোখের উজ্জ্বলতা বাড়ানো এবং দাঁত সাদা করার মতো সূক্ষ্ম ছবি সম্পাদনার টুল। পাশাপাশি পোশাকের ছবি বিশ্লেষণ করে ব্যক্তিগত ডিজিটাল পোশাকের সংগ্রহ তৈরি এবং বিভিন্ন পোশাকের সমন্বয় ভার্চুয়ালি পরখ করার সুবিধাও চালু করেছে গুগল।

রূপালী বাংলাদেশ

Link copied!