ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী চীন : রাষ্ট্রদূত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:০০ এএম

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ জ্বালানি খাত গ্রিন এনার্জিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চীন আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। বাংলাদেশের সমস্যা মোকাবিলায় পাশে আছে চীন। অর্থনৈতিক উন্নয়নসহ জ্বালানি খাত গ্রিন এনার্জিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে আগ্রহী চীন।’

এর আগে, গত সোমবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানান ইয়াও ওয়েন।

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চীন আগ্রহী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে।’