× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:১৬ এএম

সতর্ক বিজিবি-বিএসএফ

গুলিবর্ষণের ঘটনায় সিলেট সীমান্তে উত্তেজনা

সিলেট ব্যুরো

প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:১৬ এএম

গুলিবর্ষণের ঘটনায়  সিলেট সীমান্তে  উত্তেজনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আকস্মিক ও উসকানিমূলক গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চলছে পুরো জেলার সীমান্তজুড়ে। এর আগে কোনো প্রকার উসকানি ছাড়াই বিএসএফের ছোড়া গুলির জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও তাৎক্ষণিক ও তীব্র প্রতিরোধ গড়ে তুলে পাল্টা গুলিবর্ষণ করে। দুই বাহিনীর এই মুখোমুখি অবস্থানের পর পুরো সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এবং সীমান্ত সুরক্ষায় দুই পক্ষই নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ সতর্ক (হাই অ্যালার্ট) ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, গত সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই গোলযোগের সূত্রপাত হয়। সীমান্তরেখার কাছাকাছি বিএসএফ সদস্যরা আকস্মিক বাংলাদেশ সীমান্ত অভিমুখে গুলি ছুড়লে মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জান-মালের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেখানে দায়িত্বরত বিজিবি জওয়ানরা এক মুহূর্ত সময় নষ্ট না করে পাল্টা গুলি চালিয়ে এর কড়া জবাব দেন। বিজিবির এই তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তবে দুই পক্ষের এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সোনারহাটসহ আশপাশের সীমান্তবর্তী গ্রামগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গুলির শব্দে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে বিজিবির শক্ত অবস্থান দেখে স্থানীয়রা আশ্বস্ত হয়েছেন। বর্তমানে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে জানান, বিএসএফের যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকা-ের জবাব দিতে বিজিবি সর্বদা প্রস্তুত। সোমবারের ঘটনায় বিজিবি অত্যন্ত পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে, যার ফলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণœ করার চেষ্টা নস্যাৎ করতে আমরা সোনারহাট সীমান্তসহ পুরো ব্যাটালিয়নের অধীনস্থ এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। বিজিবি জওয়ানদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত পারাপার রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, এই ঘটনার পর ওপারের বিএসএফ ক্যাম্পগুলোতেও বাড়তি তৎপরতা ও সতর্ক অবস্থা লক্ষ করা গেছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন বা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, সীমান্তে নতুন করে কোনো গোলাগুলির ঘটনা না ঘটলেও উভয় পক্ষই একে অপরের গতিবিধির ওপর কড়া নজর রাখছে।

রূপালী বাংলাদেশ

Link copied!