× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:৫৬ এএম

চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক সেলিমের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:৫৬ এএম

চট্টগ্রাম ওয়াসার নতুন  ব্যবস্থাপনা পরিচালক  সেলিমের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজ মনোয়ারা বেগমের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের তিনতলায় বোর্ডরুমে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ওয়াসার কর্মকর্তারা বিদায়ি ব্যবস্থাপনা পরিচালক মিজ মনোয়ারা বেগমকে বিদায় জানান এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে ফুল দিয়ে বরণ করে নেন।

চট্টগ্রাম ওয়াসার সচিব মিজ শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন, প্রকৌশল ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওয়াসার সর্বস্তরের কর্মকর্তারা। সভায় ওয়াসার সেবার মান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!