× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
পূর্ববিরোধে খুন, ঘাতক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:২৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের প্রিন্সিপাল  অফিসারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের আরিফুল নামের ৪৫ বছর বয়সি এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজারে ওই ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, নিহত আরিফুল ইসলাম উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। আরিফুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামের পূর্বপাড়ার মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি কসবায় উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা আরিফুল ও আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে সাত-আট লাখ টাকা ঋণ নিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ থাকতে পারে। বিরোধের জেরে তাকে কুপিয়ে জখম করা হয় বলে ধারণা করা হচ্ছে। রাতে আরিফুলকে কুপিয়ে জখম করার পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তার সঙ্গে ব্যাংক কর্মকর্তার বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্তকাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!