× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:১৩ এএম

যাত্রাবাড়ীতে ফ্ল্যাটে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:১৩ এএম

যাত্রাবাড়ীতে ফ্ল্যাটে  বৃদ্ধাকে ছুরিকাঘাতে  হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভবনের সাততলার ফ্ল্যাট থেকে ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যার তথ্য জানিয়েছে পুলিশ। শাহিদা বেগম (৬৮) নামে ওই নারী যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর দনিয়া এলাকার ওই ভবনে ভাড়া থাকতেন। বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু।

হত্যাকা-ের সময় গত শনিবার সন্ধ্যারাত হলেও পুলিশ খবর পেয়ে গতকাল রোববার মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, গত শনিবার বিকেল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ওসি রাজু বলেন, দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন সাততলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটের বাসিন্দা এ হত্যাকা-ের শিকার হন। নিহত শাহিদা বেগমের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, বাসার ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি নিশ্চিতভাবে ডাকাতি বা লুটপাটের ঘটনা কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

শাহিদা বেগম ওই বাসায় একাই ভাড়া থাকতেন। তার এক ছেলে মালয়েশিয়ায় থাকেন এবং দুই মেয়ে আলাদা থাকেন। তার স্বামী শফিকুল ইসলাম মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে।

রূপালী বাংলাদেশ

Link copied!