ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে ভারতীয় অবৈধ এনার্জি ড্রিঙ্কসহ আটক ১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:২২ এএম

নারায়ণগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকার ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস রেড বুলসহ এক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।