× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৫:৪২ এএম

স্বামীর কাছ থেকে তুলে  নিয়ে গৃহবধূকে দলবদ্ধ  ধর্ষণ, আটক ৪

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত চার যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার রাতে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেনÑ চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩২), জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৫) এবং শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১)।

পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি পাশের বরুড়া উপজেলা থেকে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন অটোরিকশায় চড়ে। রাত ১০টার দিকে চান্দিনার কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে এলে মোটরসাইকেলে তিন যুবক এসে তাদের পথরোধ করে। যুবকরা এ সময় তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করে। একসময় ওই তিনজন ফোন করে আরও দুজনকে ডেকে আনে। একপর্যায়ে যুবকরা ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে ওই নারীকে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

একসময় তারা ভুক্তভোগীর স্বামীকে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সোমবার ভোরে কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত চারজনকে আটক করে পুলিশ।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনায় পাঁচজন জড়িত ছিল। আমরা চারজনকে আটক করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িত অপর একজনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!