× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৩৩ এএম

পানছড়িতে ইউপিডিএফ  সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ইসলামপুরে হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতার নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। ইমন সংগঠনটির সহযোগী সদস্য। সংগঠনটির দাবি, এ হত্যাকা-ে ইউপিডিএফ (প্রসীত) জড়িত।

জানতে চাইলে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা বলেন, ‘ইমন হোসেন আমাদের সংগঠনের সহযোগী সদস্য। তার স্ত্রী অসুস্থ থাকায় বুধবার তিনি বাড়ি যান। সকালে তিনি পানছড়ি বাজারে আসার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষা করছিলেন। তখনই একটি মাহিন্দ্রা গাড়িতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।’ তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আঞ্চলিক দলের সদস্যÑ এমনটি শোনা যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!