× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাঁজাসহ গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:১৩ এএম

গাঁজাসহ গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল রোববার ভোর ৪টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে উপবন ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদপাড়া এলাকার আওয়াল মিয়ার ছেলে। রেলওয়ে থানা পুলিশের ওসি মো. সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেন থেকে বস্তাভর্তি গাঁজা নিয়ে নামার সময় জুয়েলকে শনাক্ত করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আবার ট্রেনে উঠে পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ট্রেন থেকেই তাকে আটক করে। পরে বস্তা তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া মাদক পরিবহনের কথা স্বীকার করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!