× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:৩৯ এএম

নারায়ণগঞ্জে ড্রেজার  ব্যবসায়ীকে কুপিয়ে  হত্যা

নারায়ণগঞ্জ বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের ভাই সোহেল জানান, টিটু, আল আমিন, ডিশ দুলাল, পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এছাড়া মাদক ব্যবসায় তাদের বাধা দেয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। 

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!