× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৩৭ এএম

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:৩৭ এএম

বান্দরবানে অস্ত্রসহ  কেএনএফ সদস্য  আটক

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে বান্দরবানের থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে। আটক যৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামের লালপিয়ান বমের ছেলে।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) সদস্যরা রুমা ও থানচির দুর্গম এলাকায় অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে থানচির শেরকরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় যৌথান বম (৫২) নামে কেএনএফের এক সদস্যকে একটি অস্ত্রসহ আটক করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা কেএনএফের এক সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!