× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৪ এএম

‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে মন্ত্রীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৪ এএম

‘ট্রাফিক পুলিশকে অনুরোধ  না করতে মন্ত্রীদের সতর্ক  করেছেন প্রধানমন্ত্রী’

সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একজন মন্ত্রী একদিন ট্রাফিক সিগন্যালে আটকে গেছেন। তিনি তার গানম্যানকে বলেন সার্জেন্টকে গিয়ে বলতে, মন্ত্রী সাহেব আছেন একটু ছেড়ে দেন। ওই কথাটা প্রধানমন্ত্রীর কানে চলে যায়। কেবিনেট মিটিংয়ে উনি উল্লেখ করেন, একজন মন্ত্রী এ কাজ করেছেন। আর যেন কোনো দিন না শুনি, সো কেয়ারফুল।

গতকাল রোববার রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যদি দেশটাকে উন্নত না করতে পারে, আর কোনো প্রধানমন্ত্রী এসে পারবে না। কেন পারবে না জানেন, কারণ আমরা ওনাকে ভয় পাই। এই যে উনি সচিবালয়ে অফিস করেন এত বড় প্রাসাদ রেখে, কেন? এতে মজা কী? অফিস করেন আমাদের নিয়মানুবর্তিতা শেখানোর জন্য। উনি ওখানে বসার পর থেকে আমাদের কলিজা থেকে পানি যায় না। পৌনে ৯টার আগে সব মন্ত্রী, সচিব, অফিসার হাজির। এই সংসদে সকাল থেকে রাত ১১-১২টা পর্যন্ত আমরা অনেক সময় ঘুমঘুম ভাব হয়ে যাই, ওনার চোখে একবারও ঘুম দেখি না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এত পরিশ্রম উনি বসে থাকেন আমাদের সংসদে পাংচুয়েট করার জন্য। উনি ক্যান্টিনে বসে খান আমাদের অভ্যাস করানোর জন্য। যাতে করে আমরা মানুষের সঙ্গে মিশি। উনি গাড়ি নিয়ে সিগন্যালে থামেন। এটা কিন্তু লোক দেখানোর জন্য না। আমরা যাতে অহংকার করে ট্রাফিক থামা অবস্থায় গাড়ি চালিয়ে না যাই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কাজ করতে চান দেশের জন্য। কাজেই এই সুযোগ যদি আমরা হারাই, ওনাকে ফলো না করি, আমাদের অপরাধ হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি, দেশটাকে গড়ার একটা সুন্দরতম সুযোগ এসেছে। আপনারা সহযোগিতা করুন, আমাদের নেতা তারেক রহমান উদার হস্তে আপনাদের দেবেন। দেশের স্বার্থে ৭০ হাজার কোটি টাকা দিয়েছেন। প্রয়োজনে আরও ৩০ হাজার কোটি টাকা এ বছর উনি বাড়িয়ে দেবেন, যদি আমরা পারফরম্যান্স শো করতে পারি।’

রূপালী বাংলাদেশ

Link copied!