× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০৮ এএম

বললেন শিক্ষামন্ত্রী

সময়মতো বই দেওয়া আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০৮ এএম

সময়মতো বই দেওয়া  আমার কাছে সবচেয়ে  গুরুত্বপূর্ণ

নতুন বছরে শিক্ষার্থীদের কাছে সময়মতো বই দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) কাগজকল মালিক ও ছাপাখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়মতো পাঠ্যবই দেওয়া। আমি সমালোচনামূলকভাবে কোনো বিশ্লেষণ বা কাউকে কোনো দোষারোপ করতে চাচ্ছি না। আমরা যখন ২০০১ সালে দায়িত্বে ছিলাম, তখন একটি প্রতিষ্ঠান এ বইগুলো ছাপাতো। আর কাউকে দেওয়া হতো না। সে সময়ে আমরা বিশ্বব্যাংকের অর্থায়নে কাজ করতাম। আমরা টাকা দিয়ে একজনকে চুক্তি করে দিয়ে দিতাম।’

তিনি আরও বলেন, ‘আমি তখন ভেবে দেখলাম, আমাদের দেশে বাঁধাইকারী আছে, ছাপাখানা আছে, সেগুলো তো ধ্বংস হয়ে যাবে যদি একটি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়। আমি সে সময় ৬৫০টি ছাপাখানাকে কাজ দিয়েছিলাম। আমি চাই আমার শিল্প টিকে থাকুক এবং পাঁচ বছর আমরা ঠিকমতো বই পেয়েছিলাম।’

কাগজকল মালিক ও ছাপাখানা মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য একটিÑ বই দেওয়া। আপনাদেরও তাই। যখন যে পক্ষের কথা শুনি সেটাই ভালো লাগে। কাগজকল মালিকদের কথা শুনলেও ভালো লাগে, ছাপাখানা মালিকদের কথা শুনলেও ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে বই সময়মতো দিতে পারলে। আমার বিশ্বাস আছে বই আপনারা দেবেন। এই সরকার সবার সরকার, এই সন্তান সবার সন্তান। তারপর দাম, এগুলো নিয়ে আমরা বসেছি। আমরা চাই দুই টাকা কম হোক, বেশি হোক; লাভও দরকার নেই, লস দেওয়ারও দরকার নেই। আমরা বই পেতে চাইÑ কাগজকল মালিক ও প্রিন্টার্স উভয়েরই ভালো-খারাপের ইতিহাস রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমি যা বুঝলাম, কাগজকলগুলো বোধহয় ১০০ শতাংশ ব্যবহার হয়নি। যদিও আপনারা বলেছেন, কারিগরিভাবে আমরা অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছি।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!