× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:১২ এএম

ক্যাসিনোকাণ্ডে আলোচিত  সেলিম প্রধানকে গ্রেপ্তার  দেখাল আদালত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:১২ এএম

ক্যাসিনোকাণ্ডে আলোচিত  সেলিম প্রধানকে গ্রেপ্তার  দেখাল আদালত

রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ক্যাসিনোকা-ে আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই কথ্য জানিয়ে বলেন, গত ৮ জুলাই সেলিম প্রধানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করা হয়। আগে তাকে আদালতে হাজির করা হয়।

আইনজীবী সুমন বলেন, রাষ্ট্রপক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে যুক্তি তুলে ধরি। আসামি পক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৪ সালের ৫ অগাস্ট গুলশানের নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. তৌহিদ মিয়া। পরে তিনি এ ঘটনায় বাদী হয়ে আদালতে মামলা করেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামের একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধান গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদ-ও দেয় ভ্রাম্যমাণ আদালত। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র্যাব। আর দুদক পরে অবৈধ সম্পদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে। দুদকের ওই মামলায় তার ৮ বছরের কারাদ- হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!