× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৩৯ এএম

সিনেমার গানে ভালোবাসা পাচ্ছেন ফারিয়া

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:৩৯ এএম

সিনেমার গানে ভালোবাসা পাচ্ছেন ফারিয়া

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছেন ‘সহজ কথায় লিখতে আমায় কহ যে, সহজ কথা যায় না লেখা সহজে।’ অনেক কঠিন কথা সহজে বলা গেলেও ‘আমি তোমাকে ভালোবাসি’ এই তিনটি শব্দ ভালোবাসার মানুষকে বলা যে কত কঠিন একজন প্রেমিকের চেয়ে ভালো আর কে জানে।

ভালোবাসার সঙ্গে গানের গভীর সম্পর্ক রয়েছে। গান ভালোবাসার শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয়। তাই ভালোবাসা দিবসে গান থাকবে না সেটা কী হয়? তবে এবারের ভালোবাসা দিবসে নতুন গান ও ভিডিওর সংখ্যা হাতেগোনা। অ্যালবাম তো এখন অতীত। নির্বাচনের কারণে এবার সেভাবে নেই নতুন গানের আয়োজন। অনেকটাই স্থবির সংগীতাঙ্গন। আর এমন সময়ে ভালোবাসার মানুষ হারিয়ে ভালোবাসার গান নিয়ে এসেছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

ভালোবাসা দিবস সামনে রেখে সম্প্রতি আবেদনময়ী এই নায়িকা প্রকাশ করেছেন ‘অঙ্গার’ সিনেমার ‘কতবার বোঝাবো বল’ গানটি। ১০ বছর আগে প্রকাশিত সিনেমার গানটি গেয়েছিল কলকাতার সিনেমার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইরফান। পুরোনো গানটি নতুন অবতারে কভার করেছেন ফারিয়া। ভিডিওতে দেখা দিয়েছেন নায়িকা নিজেই। তসর সিল্ক ডিজাইনের কালে শাড়িতে নজর করেছেন তিনি।

এরই মধ্যে শিরোনামের গানটি নায়িকার অফিসিয়াল ফেসবুক পাতায় প্রকাশ পেয়েছে। পুরোনো গানটি নতুন অবতারে নায়িকা-গায়িকা ফারিয়ার কণ্ঠে প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন! মন্তব্যর ঘরে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ভক্তরা ভালোবাসা উজার করে দিয়েছেন গায়িকার নতুন গানে।

গানটি নিজের টাইমলাইনে শেয়ার করে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘অভিনন্দন ফারিয়া। অনেক সুন্দর গেয়েছো। সব সময়ই তুমি সেরা। শুভ কামনা।’ এ ছাড়া অজস্র মন্তব্য গান-ভিডিওর প্রশংসা করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘অনেক দিন ধরেই গানটি কভার করার পরিকল্পনা করছিলাম কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে ভালোবাসা দিবস উপলক্ষে আমার ভক্তদের জন্য ভালোবাসা উপহার। গানটি থেকে ভীষণ রকমের সাড়া পাচ্ছি। তবে করার আগে ভবিনি এতটা সাড়া ফেলবে। সবার ভালোবাসায় আমি মুগ্ধ।’

২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ‘আশিকী’খ্যাত এই অভিনেত্রী। এরপর একে একে আরও চারটি গান প্রকাশ করেছেন। অনেক দিন ধরেই মৌলিক গানে নেই তিনি। মৌলিক গান কবে আসবে জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, ‘কয়েকটি গান প্রস্তুত আছে। সুবিধাজনক সময় ভিডিও আকারে প্রকাশ পাবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরও আসতে পারে।’

নুসরাত ফারিয়া অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষা আছে ‘ট্রাইব্যুনাল’ ও ‘ফুটবল ৭১’ নামের সিনেমা দুটি।

রূপালী বাংলাদেশ

Link copied!