× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৪৯ এএম

ঈদে আসছে ‘লোকে বলে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৪৯ এএম

ঈদে আসছে ‘লোকে বলে’

চিত্রনায়িকা হিসেবে নুসরাত ফারিয়ার পরিচিতি। তবে গানেও তার বিশেষ দখল আছে। এরই মধ্যে বেশ কয়েকটি গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে নতুন গানে নেই এই অভিনেত্রী। চলতি বছরের শুরুর দিকে রূপালী বাংলাদেশকে বলেছিলেন, এ বছরই তার নতুন গান আসবে। যেমন কথা তেমন কাজ।

কোরবানির ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’ শিরোনামের নতুন গান-ভিডিও। তার সঙ্গে এই গানে হাজির হবেন দেশের মডার্ন মিউজিকের অন্যতম সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। বছর দুয়েক আগে ফুয়াদের সঙ্গে একসঙ্গে কাজ করার খবরটি ভাগ করেছিলেন এই নায়িকা। এরপর অনেকেই এ কথা ভুলে যান। অবশেষে ইষরহম গঁংরপ-এর ব্যানারে আসছে এই জুটির নতুন গানটি।

বাংলা ফোক-পপ ঘরানার নতুন আর পুরোনোÑ দুই সংস্করণের শিরোনামের গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর আর সংগীতায়োজনে ফুয়াদ আল মুক্তাদির। মিক্স-মাস্টার অভিষেক ঘটক, দোতারায় আনন্দ সিকদার; পারকাশনে মিথুন দাস ও বাঁশিতে কামরুল আহমেদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদের দিন এসভিএফ ও ব্লিঙ ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও মুক্তি পাবে। নতুন গানটি নিয়ে আশাবাদী নুসরাত ফারিয়া।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া প্রতি বছরই একটি করে নতুন গান প্রকাশ করেন। ২০২৪ সালে এসভিএফের সঙ্গে তার সর্বশেষ গানটি মুক্তি পেয়েছিল। আসছে ঈদে আবারও সেই একই ব্যানারে ফিরছেন তিনি। এটি নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের পঞ্চম একক গান।

২০১৮ সালে প্রকাশ হয়েছিল তার প্রথম গান ‘পটাকা’। এরপর একেক করে তিনি উপহার দিয়েছেন ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ ও ‘বুঝি না তো তাই’ গানগুলো।

রূপালী বাংলাদেশ

Link copied!