× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:০৯ এএম

এখন অনেকটাই ভালো আছি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:০৯ এএম

এখন অনেকটাই ভালো আছি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক বেশ কিছুদিন ধরেই জ্বর ও পেটের পীড়ায় আক্রান্ত। অতিরিক্ত কাজের চাপ ও শারীরিক দুর্বলতা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই কাজের মাঝেই সময় বের করে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এ অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শে গত বৃহস্পতিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর সামনে আসতেই চিন্তিত দর্শনার ভক্তরা।

সবার চিন্তা দূর করে এই লাস্যময়ী নায়িকা দিলেন বাসায় ফেরার খবর। গতকাল বিকেলে বাসায় ফিরেছেন জানিয়ে কাঁটাতারের ওপার থেকে রূপালী বাংলাদেশকে দর্শনা বণিক বলেন, ‘আগের থেকে এখন অনেকটা ভালো আছি। গতকাল বিকেলে বাসায় ফিরেছি। পেট ব্যথা, পানি শূন্যতা, জ্বর, লো প্রেসারÑ সব মিলিয়ে হঠাৎ শরীর খারাপ করলে ডাক্তারের কাছে গেলে তাদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হই। সবার আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ। কয়েকটা দিন বাসায় বিশ্রামে থেকে আবারও কাজে ব্যস্ত হব।’

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দর্শনার জ্বর, পেটে সংক্রমণ। তা নিয়েই কাজ করে যাচ্ছিলেন এই নায়িকা। কিন্তু জ্বর কিছুতেই ছাড়ছিল না! এমন অবস্থায় তাকে ভর্তি করানো হয়।

দর্শনার স্বামী সৌরভের কথায়, ‘টানা চাপ যাচ্ছিল দর্শনার। বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। হয়তো কোনোভাবে রোদ লেগেছে। বা হয়তো এমন কিছু খেয়ে ফেলেছিল, যা ওর পেটে সহ্য হয়নি। সম্ভবত এসব থেকেই অসুস্থ হয়ে পড়ে।’

শুটিং চালিয়ে যেতেই ওষুধ খেয়ে কাজ করছিলেন দর্শনা। ওষুধের প্রভাবে জ্বর সাময়িক ছাড়লেও, তা ঘুরেফিরে আসছিল। পেটের সংক্রমণও কাবু করে ফেলেছিল তাকে। হাতের কাজ শেষ হতেই দর্শনা চিকিৎসকের কাছে যান।

অভিনেত্রী জানিয়েছেন, পরীক্ষায় তার মূত্রনালিতে সংক্রমণও ধরা পড়েছে। তাই শুধু ওষুধের উপরে তাকে না রেখে হাসপাতালে ভর্তি করিয়ে নেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। আগের তুলনায় সুস্থ তিনি।

এদিকে, দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। তাদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, চিন্তার কারণ নেই। আমি বাসায় ফিরেছি। এখন ভালো আছি।

চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় কাজ করে ঢালিউডে আলোচনায় আসেন দর্শনা। জিয়াউল রোশানের বিপরীতে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘ওমর’ চলচ্চিত্রের আইটেম গান ‘ভাইরাল বেবি’তে ভারতের বাঙালি নায়িকা দর্শনা রূপে-নাচে দর্শকদের মন মাতিয়েছেন। এতে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার রসায়ন দেখা গেছে। এ ছাড়াও ইমরানের একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। ঢালিউডে নিয়মিত কাজ করতে চান টালিউডের এই সুন্দরী নায়িকা।

গত শুক্রবার টালিউডে মুক্তি পেয়েছে দর্শনা অভিনীত ও পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ‘গোর্কির মা’। ক্যামেলিয়া প্রোডাকশন্সের ব্যানারে এ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক।

রূপালী বাংলাদেশ

Link copied!