× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:০৯ এএম

সাত বছর পর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৬:০৯ এএম

সাত বছর পর

দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড়পর্দায় এক সঙ্গে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। গত বছরের শেষ দিকে তাদের নিয়ে পরিচালক সাইফ চন্দন শুরু করেছিলেন ‘মালিক’ সিনেমার শুটিং। শুরুতে শোনা গিয়েছিল, সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাবে। তবে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তখন মুক্তি পায়নি সিনেমাটি।

এরপর থেকেই গুঞ্জন ছিল, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসবে ‘মালিক’। অবশেষে সেই জল্পনার অবসান হলো। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘মালিক’।

অ্যাকশনধর্মী গল্পে নির্মিত ‘মালিক’-এ দেখা যাবে এক জেদি মানুষের লড়াইয়ের গল্প। মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথে নামা এক তরুণ কীভাবে সময়ের সঙ্গে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়, সেই গল্পই উঠে আসবে সিনেমায়। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নরূপে। অ্যাকশন দৃশ্যে নিজেকে প্রস্তুত করতে তিনি নিয়েছেন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ।

নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প রয়েছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি, এটি দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে।’

বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশনের কাজে কলকাতায় অবস্থান করছেন নির্মাতা। ঈদে মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমরা ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বেশ কয়েকটি হলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড়পর্দায় এক সঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা এক সঙ্গে অভিনয় করেছিলেন ‘সাপলুডু’ সিনেমায়, যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। নতুন সিনেমাটি নিয়ে আশাবাদী শুভ-মিম।

তারকাবহুল এই সিনেমায় আরিফিন শুভর মায়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী নিমা রহমান। খলনায়কের চিরাচরিত দাপট নিয়ে পর্দায় হাজির হবেন মিশা সওদাগর। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বড়দা মিঠু ও এরফান মেধা শিপলুর মতো অভিনেতাদের।

রূপালী বাংলাদেশ

Link copied!