× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৩৯ এএম

মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৩৯ এএম

মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

নারীদের বিশেষ করে প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে উদযাপন করতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩০ প্রতিযোগীকে নিয়ে। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন ১৫ জন। সেখান থেকে সেরা ৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়ার্ক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হয় বিজয়ীদের।

অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, চিত্রনায়িক আঁচল আঁখি এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান।

এ উদ্যোগ প্রসঙ্গে স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাও একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই বার্তাই ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন নতুন প্রতিভাবান মুখকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!