আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। নাটকটি প্রচার হবে সপ্তাহে তিন দিন প্রতি শনি, রোব ও সোমবার রাত ৮.৪০ মিনিটে। মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ- জোহরা, সাব্বির অর্ণব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জা প্রমুখ।
কমেডিনির্ভর এ নাটকটি নানা হাস্যরস, মান-অভিমান আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন