× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২৮ এএম

‘ফুটবল ৭১’ এখন ‘ঠিকানা বাংলাদেশ’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২৮ এএম

‘ফুটবল ৭১’ এখন ‘ঠিকানা বাংলাদেশ’

বাংলাদেশি চলচ্চিত্রের আঙিনায় নতুন এক জোয়ার আনতে মুক্তির প্রস্তুতি শুরু করেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। এই দীর্ঘ যাত্রার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক ২৫ জুলাই তারিখটিকে। বিশেষ এই দিনটিতেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার।

২৫ জুলাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিশেষ দিন। ১৯৭১ সালের এ দিনে ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামার সেই মুহূর্ত আজও মুক্তিযুদ্ধের ইতিহাসের গর্বিত অধ্যায়। সেই ইতিহাস, সেই লড়াই এবং দেশপ্রেমই ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার মূল উপজীব্য।

সিনেমাটির প্রথম পোস্টারেও ধরা পড়েছে সেই আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা লাল-সবুজের পতাকাÑ সব মিলিয়ে ফুটে উঠেছে যুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা এক ভিন্নধর্মী প্রতিরোধের প্রতীকী চিত্র।

পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমী ও নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। একটি সিনেমার প্রথম ঝলক বা পোস্টারই বলে দেয় তার ভেতরের গল্পের গভীরতা কতটা। ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রথম পোস্টারটিতেও সেই প্রতিচ্ছবি স্পষ্ট। এটি কেবল একটি প্রচারণামূলক ছবি নয়, বরং সিনেমার মূল ভাবধারা, দেশপ্রেম এবং মাটির টানকে ফুটিয়ে তুলেছে এক নান্দনিক ক্যানভাসে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক অভিনয়শিল্পী।

সিনেমাটি নিয়ে নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘ঠিকানা বাংলাদেশ’ এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই ধাপে ধাপে প্রচারণামূলক কার্যক্রম শুরু করছেন তার।

সিনেমাটিতে যুক্ত হয়ে আরিফিন শুভ বলেছিলেন, ‘আমি অনেক আগে থেকেই অনম বিশ্বাসের কাজের ভক্ত। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি; বিষয়টি আমার কাছে দারুণ এক অনুভূতির।’

সিনেমাটির অপেক্ষায় আছেন জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন একটি ঐতিহাসিক গল্পে কাজ করতে পারা আমার জন্য অবশ্যই চ্যালেঞ্জের। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আশা করি, দর্শক ভালো কিছু উপহার পাচ্ছেন।’

‘ফুটবল ৭১’ নামে সিনেমাটি সরকারি অনুদান পেয়ে এর নির্মাণকাজ শেষ হয়েছিল। সম্প্রতি সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়ে অনেক আগেই এর নির্মাণকাজ শেষ হয়েছে। দীর্ঘদিন থমকে থাকার পর অবশেষে মুক্তির মিছিলে সিনেমাটি।

মুক্তির প্রস্তুতি হিসেবে এটি প্রথম পদক্ষেপ হলেও, নির্মাতা জানিয়েছে পর্যায়ক্রমে ট্রেইলার, গান এবং অন্যান্য প্রচারণামূলক উপাদান দর্শকদের সামনে আনা হবে। সিনেমাটি দেশের প্রতিটি সাধারণ মানুষের গল্প বলবে, যেখানে প্রত্যেকে খুঁজে পাবে তার নিজের ‘ঠিকানা’। সব মিলিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি রুপালি পর্দায় দেখার জন্য এখন থেকেই দিন গোনা শুরু করেছেন দর্শক ও সমালোচকেরা।

রূপালী বাংলাদেশ

Link copied!