× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২৯ এএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২৯ এএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ঢাকার এক বিউটি পার্লার, একটি বিয়ে, আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে তৈরি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা দিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশ। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে বসবে বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের আসর।

উৎসবে অংশ নেওয়া নিয়ে রুবাইয়াত হোসেন বলেন, ‘সিনেমটি একদমই শেষ পর্যায়ে। তো আমরা খুব সৌভাগ্যবান যে, আমাদের সিনেমাটি শেষও হয়নি, শেষ হওয়ার আগেই আমরা ভেনিস উৎসবে নির্বাচিত হয়েছি। আমি খুব ভালো ফিল করতেছি।’

‘মেহেরজান’, ‘আন্ডর কনস্ট্রাকশন’ ও ‘মেইড ইন বাংলাদেশ’-এর পর এটি রুবাইয়াতের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আগের কাজের চেয়ে এটি একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে তৈরি বলে জানান তিনি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটির মিউজিক কম্পোজার ছাড়া প্রতিটি বিভাগের প্রধানই নারী। চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের লিওনর তেলেস (বার্লিনে গোল্ডেন বিয়ার বিজয়ী), গ্যাফার ছিলেন ফ্রেদেরিকা আর গোমেস, সম্পাদনায় ফ্রান্সের রাফায়েল মার্তা হোলগার এবং প্রোডাকশন ডিজাইনে ভারতের জোনাকী ভট্টাচার্য।

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। দেড় বছর এই প্রজেক্টে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অডিশনের মাধ্যমে তাকে প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়। প্রথম কাজ হলেও জাইনীনের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেন পরিচালক।

এ ছাড়া সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহর পুরো সিনেমায় কোনো সংলাপ নেই, তবে তার পেশাদারিত্বের প্রশংসা করেছেন পরিচালক।

শিমুর জন্য এটি দ্বিতীয়বার ভেনিস উৎসবে যাওয়ার ঘটনা। এর আগে ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার মাধ্যমে গিয়েছিলেন তিনি। চলচ্চিত্রে অতিথি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন ও দামীর খান।

আন্তর্জাতিক কলাকুশলীদের ঢাকায় এনে গত বছরের জুন-জুলাইয়ে মাত্র ২৬ দিনে রুবাইয়াত হোসেনের নিজস্ব বাসভবন এবং নির্মিত সেটে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজ।

পরিচালক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার সম্পন্ন হবে। আগামী বছরের মধ্যে সাধারণ দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!