ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনসভা অনুষ্ঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:২১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের রাজৈরে বিএনপির মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী জাহানদার আলী মিয়ার নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শাহ সূফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আয়েজনে এই জনসভা করা হয়। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু প্রমুখ। এ সময় উপস্থিত নেতাকর্মীদের ১২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী জাহানদার আলী মিয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।