ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবকের মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:১৭ এএম

নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে মামুন (২০) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন গালিমপুর গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পুলিশ ও পরিবার জানায়, দুই দিন আগে প্রতিবেশী আজিজুল ডাব পাড়াতে মামুনকে ডেকে নেন। কিছু ডাব নিয়ে মামুনের সঙ্গে আজিজুলের বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হলেও আজিজুল তা মানতে নারাজ ছিলেন। গতকাল সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুল ও তার ভাইসহ পরিবারের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।