ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারীর মৃত্যু

রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:১৮ এএম

খুলনার রূপসায় লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা থানাধীন খুলনা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্বা গ্রামের অমর কু-ু তার স্ত্রী লিলি কু-ুকে (৪৯) নিয়ে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লিলি কু-ু মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী অমর কু-ু গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।