নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন, বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পরিবেশবাদী সংগঠন বেলা, মিশন গ্রীন বাংলাদেশ এবং চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের যৌথ উদ্যোগে মাদ্রাসা মোড়ে একটি পরিবেশ রক্ষা মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় চক সিংড়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আবু জাফর সিদ্দিকী, রবিন খান এবং স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম বাবলুসহ গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশবাদীরা।

