ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পাওয়ার টিলার প্রদান

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:১৯ এএম

দেশের কৃষি উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় লালমনিরহাটের কালীগঞ্জে এক কৃষককে পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ ব্র্যাক অফিস আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষক তমিজ উদ্দীন ও তার স্ত্রী মোছা. জুলেখা খাতুনের হাতে এই কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এই টিলারটির অর্ধেক বা ৯০ হাজার টাকা অনুদান হিসেবে দিয়েছে ব্র্যাক এবং বাকি ৯০ হাজার টাকা কৃষক ১২টি কিস্তিতে পরিশোধ করবেন। অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক পলাশ সাহাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারে উৎপাদন ব্যয় হ্রাস ও স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।