ভোলার লালমোহন পৌরসভায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যান বাড়ির সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত নয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। হামলায় গুরুতর আহত আরমান ও আশরাফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হত্যাকা-ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন