× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৩১ এএম

চারা বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:৩১ এএম

চারা বিতরণ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। গতকাল শনিবার বেলা ১১টায় জামালগঞ্জ কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে জামালগঞ্জ কলেজ, উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর হাতে ফলদ ও বনজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন। এতে জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ আকলিমা খানম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

রূপালী বাংলাদেশ

Link copied!