‘নিজের জায়গা রাখিবো পরিষ্কার-পরিচ্ছন্ন, দুপচাঁচিয়া হবে আমাদের অহংকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুপচাঁচিয়া পৌরসভা ও ইমাম মোয়াজ্জেম সমিতির সহযোগিতায় এ কর্মসূচির সূচনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শারুখ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, দুপচাঁচিয়া পৌরসভার প্রকৌশলী আহমেদ কামরুল হাসান এবং ইমাম মোয়াজ্জেম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন