ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

স্কুলশিক্ষার্থী নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:০৫ এএম

যশোরের চৌগাছায় বানর খেলা দেখতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে স্কুল যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে বানর খেলা দেখতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় সে ইজিবাইকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।